উত্তরদিনাজপুর

রায়গঞ্জে পাকা রাস্তা নির্মানের সুচনার মধ্যেদিয়েই করা হল গ্রামীণ সড়ক নির্মান সপ্তাহ পালন প্রকল্পের উদ্বোধন

১০০ দিনের কাজে জেলা গত ভাবে গ্রামীণ সড়ক নির্মান সপ্তাহ পালনের প্রকল্পের উদ্বোধন হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মহিপুর গ্রাম
পঞ্চায়েতে। রাজ্যে পঞ্চায়েত দপ্তরের নির্দেশে এই ধরনের সপ্তাহ পালিত হয় চলতি বছর জুন মাসে। কিন্তু জেলাগত ভাবে এই ধরনের প্রকল্প গ্রহনে রাজ্যের মধ্যে দৃষ্টান্ত তৈরী করলো উত্তর দিনাজপুর এমনটাই জানিয়েছেন এন আর ই জি এস এর জেলা প্রকল্প আধিকারিক। রায়গঞ্জের মহিপুর গ্রাম পঞ্চয়েতের কান্তোরে একটি পাকা রাস্তা নির্মানের শুভ সুচনা দিয়েই প্রকল্পের উদ্বোধন করেন জেলা শাষক আয়েষা রানী এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি পুর্নেন্দু দে। আদিবাসী নৃত্য সহ এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন হয়। জেলা শাষক জানিয়েছেন জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই সপ্তাহে মোট ৭৮ কিলোমিটার ঢালাই রাস্তার কাজ করা হবে। প্রকল্পের কাজ শুরু হওয়ায় ভীষণ খুশি ও উৎসাহী এলাকার সাধারণ মানুষ। এই গ্রামীন সড়ক নির্মান চলবে ১৮ থেকে ২৫শে ডিসেম্বর বলে জানা গিয়েছে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/M_poj2HFuSA